ব্যবহারের শর্তাবলী

স্টুডেন্ট ওয়েলফেয়ার ইনিশিয়েটিভ (SWI) ওয়েবসাইটে আপনাকে স্বাগত। এই ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে আপনি নিম্নলিখিত শর্তাবলী মেনে নিতে সম্মত হচ্ছেন।

১. ওয়েবসাইটের উদ্দেশ্য

এই ওয়েবসাইটটি মূলত SWI-এর সামাজিক ও কল্যাণমূলক উদ্যোগের তথ্য প্রচার, স্বেচ্ছাসেবক সমন্বয় ও বৈধ অনুদান সংগ্রহের উদ্দেশ্যে তৈরি।

২. মেধা সম্পত্তি

এই ওয়েবসাইটের সকল টেক্সট, ছবি, লোগো এবং ডিজাইন স্টুডেন্ট ওয়েলফেয়ার ইনিশিয়েটিভের নিজস্ব সম্পত্তি। অনুমতি ব্যতীত কোনো অংশ বাণিজ্যিক উদ্দেশ্যে পুনর্ব্যবহার করা নিষেধ।

৩. অনুদান সংক্রান্ত নীতিমালা

SWI-তে প্রেরিত সকল অনুদান সম্পূর্ণ স্বেচ্ছামূলক। অনুদানের অর্থ শুধুমাত্র শিক্ষার্থী কল্যাণ ও সংস্থার প্রাতিষ্ঠানিক উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ কার্যক্রমে ব্যয় করা হয়।