গোপনীয়তা নীতি
স্টুডেন্ট ওয়েলফেয়ার ইনিশিয়েটিভ (SWI) আপনার ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই নীতিমালায় আমরা কীভাবে তথ্য সংগ্রহ, ব্যবহার ও সংরক্ষণ করি তা ব্যাখ্যা করা হলো।
১. তথ্য সংগ্রহ
আপনি যখন আমাদের ওয়েবসাইটে যোগাযোগ ফরম পূরণ করেন অথবা অনুদান প্রদান করেন, তখন আমরা আপনার নাম, ইমেইল, ফোন নম্বর এবং প্রয়োজনীয় সাধারণ তথ্য সংগ্রহ করতে পারি।
২. তথ্যের ব্যবহার
আপনার প্রদত্ত তথ্য শুধুমাত্র যোগাযোগের উদ্দেশ্যে, অনুদানের রসিদ প্রেরণে এবং SWI-এর কল্যাণমূলক কাজের হালনাগাদ তথ্য জানাতে ব্যবহৃত হয়। আমরা কখনো কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে তৃতীয় পক্ষের কাছে তথ্য বিক্রি বা হস্তান্তর করি না।
৩. নিরাপত্তা
আপনার তথ্যের সুরক্ষা বিধানে আমরা আধুনিক প্রযুক্তিগত ও প্রশাসনিক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে থাকি।