স্টুডেন্ট ওয়েলফেয়ার ইনিশিয়েটিভ (SWI) বিশ্বাস করে শিক্ষা প্রতিটি শিক্ষার্থীর মৌলিক অধিকার। আর্থিক সীমাবদ্ধতা যেন কোনো শিক্ষার্থীর শিক্ষাজীবনের পথে বাধা না হয়, সেই লক্ষ্যে আমরা কাজ করি।
এই কার্যক্রমের আওতায় আমরা টিউশন ফি সহায়তা, শিক্ষা উপকরণ সরবরাহ, বই ও খাতা বিতরণসহ বিভিন্ন শিক্ষা সহায়তা কার্যক্রম পরিচালনা করি। আমাদের লক্ষ্য হলো প্রতিটি শিক্ষার্থী যেন তার পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে পারে।
আমাদের মূল কার্যক্রমসমূহ:
- মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাসিক শিক্ষা বৃত্তি
- পাঠ্যবই ও শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ
- পরীক্ষার ফি ও ভর্তি সহায়তা
- মেন্টরিং ও ক্যারিয়ার গাইডেন্স